1.  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম. এ. কালাম সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক  হেদায়েত হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক প্রিয়তোষ শর্মা চন্দন-এর অবসর উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
  2. কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান, সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
  3. বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা দক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের কর্মনিষ্ঠা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
  4. অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। পরে তাঁরা তাঁদের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
  5. অনুষ্ঠি‌টি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ বি এম মুজাহিদুল ইসলাম।
  6.  বিদায় সংবর্ধনা শেষে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।