চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সদস্য সহধর্মিনী এবং সন্তানদের দিনব্যাপী জমজমাট ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।  
তিনি বলেন,চট্টগ্রাম প্রেসক্লাব সব সময় সদস্যদের কল্যানে কাজ করে থাকে। আমাদের আগামী প্রজন্ম ক্লাব সদস্যদের সন্তানদের লেখাপড়ায় মেধাবী করার পাশাপাশি শারীরিক বিকাশ ও মানসিক বিকাশের জন্য ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর সন্তান সন্ততি ও সহধর্মনিদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকে সদস্যদের সন্তান এবং সহধর্মীনীদের উপস্থিতি দেখে আমি আনন্দিত। আগামীতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে  আমি সেই আশাবাদ ব্যক্ত করি।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু  বক্তৃতা করেন। এই এ সময় ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মঞ্জুর কাঁদের মঞ্জু উপস্থিত ছিলেন।  
মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সর্বশেষ ইভেন্টে সদস্য সহ ধর্মিনী, সন্তান সহ  ৩শতাধিক প্রতিযোগি অংশনেন। আগামী ২৫ ডিসেম্বর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।