ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং ( ইউএসটিসি ) - এর ৫ ম সমাবর্তন অনুষ্ঠান আগামী ১৫ মার্চ ঢাকাস্থ ' বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।

আজ ১৪ই জানুয়ারী শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই তথ্য জানান  ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড, মো: জাহাঙ্গীর আলম ।

লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি ও ইউএসটিসির সম্মানিত চ্যান্সেলর উক্ত সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রীকে সভাপতিত্ব করার অনুমোদন প্রদান করেছেন । ৪ র্থ সমাবর্তনের পর থেকে প্রায় নয় হাজার একশত বিয়াল্লিশ এরও অধিক দেশী - বিদেশী ( বাংলাদেশ , শ্রীলংকা , নেপাল , ভারত , ভুটান , মালদ্বীপ , সৌদি আরব , আরব - আমিরাতসহ ) ইউএসটিসি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ৫র্ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষা করছে । উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে Prof. Dato Gs . Ts . Dr. Mohd Ekhwan Toriman , Honorable Vice Chancellor , Universiti Kebangsaan Malaysia ( UKM ) , Malaysia উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । ইউএসটিসি'র প্রতিটি সমাবর্তন অনুষ্ঠানে ইউএসটিসি'র চ্যান্সেলর ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন । বিগত ১০ জুলাই ২০০০ , ০২ মার্চ ২০০২ , ২১ জুন ২০০৭  . এবং ২৯ জুন ২০১১ ইউএসটিসি’র আরও ৪ টি সমাবর্তন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক নুরুল আবছার, আইএসএইচএস অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এএমএম এহতেসামুল হক, বিবিএমএইচ পরিচালক আই.সি ডাঃ মোঃ বদিউল আলম, পরিচালক আইকিউএসি এবং ডিন ব্যবসায় প্রশাসন অনুষদ ডঃ সৈয়দ আলী ফজল, অতিরিক্ত পরিচালক প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেল ডাঃ শুভ্র প্রকাশ দত্ত, ডিন-এফএসএসএইচ-ডেল গুরুপদ চক্রবর্তী, রেজিস্ট্রার ইন চার্জ দিলীপ কুমার বড়ুয়া।