ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের ২৮ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব ও মহান দানবীর আলহাজ্ব আব্দুল অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পর্যায়ের চিত্রশিল্পী ও রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক কাজী মুহাম্মদ মনসুর মাহমুদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কাসেম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল আমিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
আলহাজ্ব মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আলী সিকদার, ব্যাংকার কাজী মাঈনুদ্দিন, প্রফেসর গিয়াস উদ্দিন চৌধুরী, প্রফেসর মোঃ নাছির উদ্দিন, প্রফেসর মোঃ সালাউদ্দিন চৌধুরী, ব্যাংকার মোঃ শওকত হোসেন, আশরাফুল আলম, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আব্দুল অদুদ চৌধুরী ছিলেন সাদা মনের মানুষ। নিজের জন্য কিছু না রেখে সমাজের জন্য বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী।”