অদুদ স্মৃতি সংঘ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়। 
অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনাস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অদুদ স্মৃতি সংঘের কর্মকর্তা। এরপর অদুদ স্মৃতি সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অদুদ স্মৃতি সংঘের সম্মানিত সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র সংঘের সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ আলী সিকদার, মুহাম্মদ হানিফ সিকদার, অদুদ স্মৃতি সংঘের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম সিকদার। 

এতে বক্তারা বলেন ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে এ দিনে এবং পাকিস্তানী সশস্ত্র বাহিনী আত্মসমর্পণ করেন। আমরা বিজয় লাভ করি। 

এতে আরো উপস্থিত ছিলেন কাজী হুমায়ুন কবির, কাজী মারুফ, মনসুর চৌধুরী, তানবির চৌধুরী, সেফায়েতুল করিম চৌধুরী, সাকিব চৌধুরী, তাওহিদ আলম আবির, আশরাফুল আলম, মোহাম্মদ সামির সিকদার, ফাহিম মুনতাহির জয়নাল, বাবু কৃষ্ণমণি আচার্য্য,
নকুল কুমার নাথ, মনির সিকদার, সোহেল সিকদার, রাহী সিকদার, ইমতিয়াজ সিকদার, মুনতাসির আলম সিকদার, জোবায়ের সিকদার। সর্বশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।