চট্টগ্রাম-০৫ আসনে দেখা গেলো রাজনীতির অসাধারণ একটা সৌন্দর্য। ব্যারিস্টার শাকিলা ফারজানা, ব্যারিস্টার মীর হেলাল, দুজনেই তরুণ প্রজন্মের নেতা-নেত্রী।দুজনেই এবারে নমিনেশন চেয়েছিলো, বিএনপি থেকে  মনোনয়ন দিলো ব্যারিস্টার মীর হেলালকে, মনোনয়ন না পেয়ে ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মীর হেলাল এর পাশে দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার ,বার বার কারাবরণ করা মেধাবী আইনজীবি বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, তারই ধারাবাহিকতায় ব্যারিস্টার শাকিলা ফারজানার সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম -৫ (হাটহাজারী) সংসদীয় আসনের বিএনপি প্রার্থী  ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ,গতকাল ২১ জানুয়ারী সন্ধ্যায় ব্যারিস্টার শাকিলা ফারজানার বাসায় তার সাথে মতবিনিময় করেন এইসময় শাকিলা ফারজানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মীর হেলাল, উভয়ে হাটহাজারীর উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন ,এই মতবিনিময়ের পর হাটহাজারীতে বিএনপির নেতাকর্মীদের ভিতর উচ্ছাস ছড়িয়ে পড়ে , তরুণ ও দক্ষ সংগঠক মীর হেলাল বলেন আমিও নমিনেশন চেয়েছি, শাকিলা আপাও চেয়েছে তিনি দলের বৃহত্তর স্বার্থে আমাকে সুযোগ করে দিয়েছেন , আমি ওনার প্রতি কৃতজ্ঞ ত্যাগী ও মেধাবী বিএনপি নেত্রী শাকিলা ফারজানা তার বক্তব্যে একসাথে  কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান

এই সময় বিএনপি নেতা নূর মহম্মদ ,জাকির হোসেন, গিয়াস চেয়ারম্যান সেলিম চেয়ারম্যান আয়ুব খান ,শুক্কর ,আবুল হোসাইন চেয়ারম্যান গাজী ইউসুফ, মোহাম্মদ বেলাল , মোহাম্মদ ইউসুফ, নিজাম উদ্দিন হাকিম ,তকিবুল হাসান তকি প্রমূখ উপস্থিত ছিলেন