আগামী ২ মে ২০২৬ খ্রি রোজ: শনিবার, সকাল : ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে কাহাল গ্যালারি জাপান এর তত্ত্বাবধানে দি আর্ট রিভাইভাল শীর্ষক এক চিত্রপ্রদর্শনী ও ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি থাকবেন- মঁসিও ব্রুনো ল্যাক্রাম্পে, ডিরেক্টর অব আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগং। বিশেষ অতিথি থাকবেন- বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর কে এম কাইয়ুম ও চিত্রসমালোচক ও অনুবাদক আলম খোরশেদ, কাহাল আর্ট গ্যালারি জাপান এর পরিচালক- শিল্পী কামরুল হাসান লিপু । সভাপতিত্ব করবেন - দি আর্ট রিভাইভালের আহ্বায়ক শিল্পী মুহাম্মদ মনসুর কাজী।
এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য ৩০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিত্রশিল্পী, শিল্প সমালোচক, শিল্প সমঝাদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে।
THE ART REVIVAL - একটি শিল্পচর্চা সংস্থা যাহা শিল্পকলা গবেষণা, চিত্রপ্রদর্শনী, শিল্প সমাচার ও শিল্পীদের একটি চিন্তার পরিসর, সৃজনশীল সৃষ্টির অন্বেষণ এবং সাংস্কৃতিক আন্দোলনও বটে। এখানে শিল্পীরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও কল্পনাকে সমন্বয় করে একটি বহুমাত্রিকভাবে নতুন শিল্পভাষাকে প্রকাশের সুযোগ করে দেয়। জাপানের কায়াল আর্ট গ্যালারি (KHAL ART GALLERY) তত্ত্বাবধানে এবং দি আর্ট রিভাইভ্যালের উদ্যোগে এই আর্ট ওয়ার্কসপ ও সিম্পোজিয়ামের মাধ্যমে যেখানে শিল্পচর্চা মানে শুধু ছবি আঁকা নয় বরং মানবিক অভিজ্ঞতা, বহুমাত্রিক প্রকাশ, শিল্পীর নিজের চিন্তা, অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কল্পনাকে প্রাধান্য দিয়ে থাকে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পীদের সংযোগ ঘটে এই প্লাটফর্মের মাধ্যমে এবং গুরুত্বপূর্ণ শক্তি হলো Global Connectivity যাহা দেশ-বিদেশে শিল্পকলা গবেষণার ক্ষেত্রে শিল্পীদের জন্য এটি একটি মুক্ত প্লাটফর্ম ও নবীন-প্রবীণ শিল্পীদের মধ্যে পারস্পরিক সংলাপ ও দেশীয় সংস্কৃতির বাস্তব প্রতিফলন ঘটে এবং আন্তর্জাতিক আর্ট ট্রেন্ডের সাথে সমন্বয়ের ফলে The Art Revival হয়ে ওঠে একটি Cross Culture Dialogue Space. আধুনিক শিল্পের একটি বড় চ্যালেঞ্জ হলো একটি নতুন শিল্পের ভাষা তৈরি করা যাতে করে প্রচলিত ধারা ভেঙে একটি নতুন প্রতীক ও ভিজ্যুয়াল ফর্ম সৃষ্টি করা যায়। এতে করে বিমূর্ততা ও বাস্তবতার নতুন সম্পর্ক গড়ে উঠে। ফলে শিল্প হয়ে ওঠে ব্যক্তিগত অথচ সার্বজনীন।
এই প্লাটফর্মে শিল্পী তাঁর আত্ম-অন্বেষণ যা নিজের ভেতরের জগতকে আবিষ্কার করেন। যেখানে শিল্পী নিজেকে, তার অনুভূতি এবং তার অবস্থানকে নতুনভাবে চিনতে পারেন। শিল্পীরা শুধু সৃষ্টিই করেন না বরং তারা চিন্তা, চেতনা অনুভূতি, অভিজ্ঞতা ও ভাবনাকে সমন্বয়ে এক নতুন শিল্পবিশ্ব নির্মাণ করেন। শিল্পচর্চা ইহা একটি জীবন্ত, গতিশীল ও প্রগতিশীল উদ্যোগ যা শিল্পকে শুধু নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিকতার দিকে পৌঁছে দেয়।
দি আর্ট রিভাইভাল- এ শিল্পীরা তাদের শিল্পকর্মে সৃজনশীল সৃষ্টির মাধ্যমে শিল্পচর্চায় চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা এবং কল্পনার সম্মিলন ঘটায়। এখানে শিল্পী নিজেকে আবিষ্কার করে এবং সেটা দৃশ্যমান রূপ দিয়ে সমাজে প্রতিফলন ঘটায়। সৃজনশীলতা মূলত নতুন কিছু সৃষ্টি নয় সেটি হতে হবে অর্থবহ ও অভিব্যক্তিপূর্ণ। যেমন আমাদের চিন্তায় কখনো হতে পারে, একটি স্মৃতি, একটি সামাজিক বাস্তবতা কিংবা একবারে বিমূর্ত কোনো অনুভূতি যা শিল্পী তার কল্পনার মাধ্যমে ভাবনাকে রূপ দেন যা বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়।