জুলাইয়ে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার হতে হবে এবং প্রত্যেকের সাজা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত রাজনীতি করার কোন অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ ২৩ জুন (মঙ্গলবার) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।