- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যায়াম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগ্রেসিভ ফ্রেন্ডস। সংগঠনটির উদ্যোগে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
- ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। ব্যায়াম ভিত্তিক এই সংগঠনের চেয়ারম্যান মোঃ আমিন বলেন, "মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।"
- সংগঠনের ট্রেইনার মোঃ ইসমাইল হোসেন বলেন, "প্রগ্রেসিভ ফ্রেন্ডস সব সময় মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।"
- ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ শাবু,মোঃ নেজাম, শাহজাহান, মহিউদ্দিন,তালিমুল ইসলাম বাবলু, এবিএম মুজাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, নিজামুদ্দিন,সাইফুদ্দিন, মেহেদী সহ প্রগ্রেসিভ ফ্রেন্ডসের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
- ত্রাণ পেয়ে উপকারভোগীরা প্রগ্রেসিভ ফ্রেন্ডসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বাঁশখালীতে বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে প্রগ্রেসিভ ফ্রেন্ডস
বাঁশখালীর বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রগ্রেসিভ ফ্রেন্ডসের নেতৃবৃন্দ ও সদস্যরা