1. বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বেলখাইনের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংবাদিক মো. জসীম উদ্দিন চৌধুরী।
  2. মো. জসীম উদ্দিন চৌধুরী বর্তমানে মাসিক শিক্ষা অন্বেষা ও সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম এডিটরস ক্লাবের অর্থ সম্পাদক, বেলখাইন জামে মসজিদের সভাপতি ও মোতওয়াল্লী, আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য এবং মুসলিম এডুকেশন সোসাইটির আজীবন সদস্য।
  3. এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, শিক্ষা উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
  4. নবগঠিত পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বেলাল উদ্দিন। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর ছিদ্দিকী।
  5. কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. রিজুয়ানুল হক, নাছরিন আক্তার, গাজী মো. এয়াকুব আলী, শামীম আরা বেগম, হেপী বড়ুয়া, স্মৃতিময় বড়ুয়া, মো. নুরুল কবির চৌধুরী, মো. আলী চৌধুরী এবং আকতারুজ্জামান হাওলাদার।