রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা আট বছরের শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সকালের চট্টগ্রামকে  বলেন, ধর্ষণের শিকার শিশু ও হত্যাকারীর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে আজই সব ফরেনসিক প্রতিবেদন দেওয়া হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘সিআইডির কাছ থেকে ডিএনএ প্রতিবেদন পেয়েছি। এ ছাড়া সোহরাওয়ার্দী হাসপাতাল থেকেও ময়নাতদন্ত প্রতিবেদন আজই আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি, আগামীকাল রোববারের মধ্যেই মামলার অভিযোগপত্র দিতে পারব। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে